
সুনামগঞ্জের শাল্লায় দুই পক্ষের সংঘর্ষে শাল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হাবিবুর রহমান (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাতপাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান শাল্লা সদরের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। দুই পক্ষে সংঘর্ষ বাধলে তাদের থামাতে গিয়ে বল্লমবিদ্ধ হন তিনি। পরে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুঞ্জয় পাল সাগর তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) হালিম উদ্দিন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গ্রেপ্তারের ভয়ে আহত অন্যরা গোপনে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে সাবেক মেম্বার নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, বাজারের সরকারি রাস্তার পাশে মুজিবুর রহমানের জায়গায় ইউসুফ মিয়ার লোকজন ঘর নির্মাণ করেন। এই কাজে মুজিবুর রহমান বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ হয়। হাবিবুর রহমান সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন। এই সময় বল্লমবিদ্ধ হয়ে তিনি মারা যান।
কাশেম মিয়া নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, দুই পক্ষে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বটা মূলত মুজিবুর রহমানের জায়গায় জোর করে ঘর নির্মাণকে কেন্দ্র করে। এর জের ধরেই আজ এই হামলার ঘটনা ঘটে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, উপজেলার কার্তিকপুর গ্রামের মুজিবুর রহমান ও ইউসুফ মিয়ার পক্ষে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গেলে উভয় পক্ষের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বর্ষার ভরা মৌসুম। এ সময়ে মেঘনা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। সেই মাছে সরগরম থাকার কথা নদীর ঘাট ও আড়ত। কিন্তু এবার ভিন্ন চিত্র। ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে। মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানের মুখে পড়েছেন মৎস্য
২০ মিনিট আগে
মৌলভীবাজারে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে আইনগত সহায়তা চান।
২৮ মিনিট আগে
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলিসহ সৈকত (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি
১ ঘণ্টা আগে