
গোপালগঞ্জের ডেমাকইড় বিলে মাছের পোনা অবমুক্ত ও জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের আশপাশের এলাকায় গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে। জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের উদ্যোগে সদর উপজেলার ডেমাকইড় এলাকায় অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজসংলগ্ন এ বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আজ রোববার দুপুরে এর উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর।
এ দিন ওই বিলে ৫০০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কর্মসূচির আওতায় জেকে পলিমার ইন্ডাস্ট্রি এলাকায় এক হাজারটি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান, গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান কামাল, জেনারেল ম্যানেজার সাঈফুল ইসলাম, ম্যানেজার (অ্যাডমিন) কুতুবুদ্দিন প্রমুখ।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের ২ / ১৪ নম্বর বাসায় চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুমিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে...
৩ মিনিট আগে
বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের প্রত্যেককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। সবুজ ও ক্লিন বাংলাদেশ গড়তে পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে। সচেতনতার মাধ্যমে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে হবে। অবৈধ ইটভাটা বন্ধসহ ভাটায় উর্বর মাটি ব্যবহার বন
৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে রেলওয়ের উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। কুমিরার জোড়ামতল এলাকায় তিন শতাধিক পরিবারের বসতি সরাতে বাসিন্দাদের এক মাস সময় দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগে
নেত্রকোনা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু সায়েমের নিয়োগের বৈধতা নিয়ে অভিযোগ করেছেন এক ব্যক্তি। জেলা প্রশাসক, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে গত ১১ সেপ্টেম্বর এসব অভিযোগ দেওয়া হয়।
৩০ মিনিট আগে