
সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তাড়াশ-ভুঁইয়াগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী বগুড়ার শেরপুর পৌর এলাকার অনীল চন্দ্রের ছেলে অসীম চন্দ্র (৩০)। এ ঘটনায় আহতরা হলেন তাড়াশ পৌর এলাকার রেকা আলীর ছেলে আফাল আহমেদ (২৮) ও খুঁটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ চন্দ্র (২৬)।
স্থানীয়রা জানান, তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ধাপের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অসিম চন্দ্র (৩০) নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর অহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে দুজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক বাস ও ট্রাককে আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

শিক্ষকসহ জনবলসংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাজীপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি। জনবল না থাকায় সাতটি ট্রেডের মধ্যে দুটি পুরোপুরি বন্ধ রয়েছে। আউটসোর্সিং জনবল দিয়ে কোনোমতে চলছে বাকিগুলোর কার্যক্রম।
৪ মিনিট আগে
সেই কবে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আক্ষেপ করে লিখেছিলেন, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। নিভৃতে প্রেমিকাকে দেখা দিতে গিয়ে কবি মহানগরের বাহারি বিজ্ঞাপনের আড়ালে হারিয়ে গিয়ে সেই খেদোক্তি করেছিলেন। আর এখন ঢাকার রাজপথে বের হলে যে কারও মনে হতে পারে, গোটা শহরটারই মুখ যেন চাপা পড়েছে বিজ্ঞাপনের নিচে।
২৯ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
৩ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
৩ ঘণ্টা আগে