সিরাজগঞ্জের সলঙ্গায় ১০৫ গ্রাম হেরোইনসহ রেকশোনা বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১২।
শনিবার (২৩ আগস্ট) ভোররাতে রাজশাহী-ঢাকা মহাসড়কের সলঙ্গা থানাধীন নূরজাহান হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক রেকশোনা বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের বালুরচর গ্রামের মো. উলাল উদ্দিনের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ময়মনসিংহ ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে হেরোইন কেনাবেচার কথা স্বীকার করেছেন।
র্যাব জানায়, তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
২ মিনিট আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে