
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট পরীক্ষককে (টিটিই) অবরুদ্ধ করে প্রায় ৪০ মিনিট আটকে রাখা হয় রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনায় স্টেশনে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র বলেছে, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামতৈল স্টেশনে পৌঁছায়। স্টেশনটিতে ট্রেনটির নির্ধারিত যাত্রাবিরতি ছিল দুই মিনিট। তবে আসনবিহীন যাত্রীদের ঝুঁকিপূর্ণ ও অনির্ধারিত স্থানে বসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর সঙ্গে টিটিইর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা টিটিইকে অবরুদ্ধ করে ট্রেন আটকে রাখেন।
নাম প্রকাশ না করার শর্তে ট্রেনে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, ঢাকায় ট্রেনে ওঠার পর এক যাত্রীকে কেন্দ্র করে টিটিই ও আরও কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে ট্রেনের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামতৈল স্টেশনে পৌঁছানোর পর কয়েকজন যাত্রী নেমে ট্রেন আটকে দেন। তিনি আরও জানান, ট্রেনটিতে পাথর নিক্ষেপ করা হয় এবং ইঞ্জিনের সামনে অনেক যাত্রী শুয়ে পড়েন।
জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। অনেক যাত্রী ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান নিচ্ছিলেন। তাঁদের সরাতে গেলে কিছু যাত্রী টিটিইর ওপর ক্ষুব্ধ হন। তাঁরা প্রায় ৪০ মিনিট ট্রেনটি আটকে রাখেন। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ঈদকে কেন্দ্র করে ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ রয়েছে। আসনবিহীন যাত্রীদের চলাচল ও বসার বিষয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ, কামারখন্দ থানা-পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় পরিস্থিতির সমাধান করা হয়।

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
৪ মিনিট আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে