Ajker Patrika

চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি  
চৌহালীতে নৌপথে চাঁদা দাবির অভিযোগে শ্রমিকদের মানববন্ধন
আজ বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে নৌযান শ্রমিক ও কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নৌপথে বালুবাহী নৌযান চলাচলে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছেন নৌযান শ্রমিক ও কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বালু ব্যবসায়ী মো. লুৎফর রহমানের নেতৃত্বে শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। পরে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, সিরাজগঞ্জ সদর উপজেলার সরকার ইজারাকৃত বালুমহাল থেকে বালু নিয়ে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নকাজে সরবরাহ করা হয়। তবে চৌহালী উপজেলার জোতপাড়া ঘাট দিয়ে বালুভর্তি বাল্কহেড চলাচলের সময় কিছু ব্যক্তি নৌযানের গতিরোধ করে চাঁদা দাবি করছেন।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা না দিলে নৌযান আটকানো, শ্রমিকদের মারধর, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং একটি বালুবাহী বাল্কহেডে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নৌযান শ্রমিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত