সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে সাদ্দাম হোসেন (৩৪) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল তিন টার দিকে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চর সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। সাদ্দাম হাটাইল গ্রামের আজাহার সিকদারের ছেলে।
চৌহালী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মৌসুমী খান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ৩টার দিকে নৌকা নিয়ে ভূতের মোড় থেকে হাটাইল চরে আসার সময় ঝড়বৃষ্টির কবলে পড়ে মাঝি সাদ্দাম হোসেন। এসময় বজ্রপাত শুরু হলে সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। খবর পেয়ে আত্মীয় স্বজন সহ এলাকাবাসী নৌকা এবং জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎ ভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎ ভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৪ ঘণ্টা আগে