
সিরাজগঞ্জের সলঙ্গায় চলন্ত বাস থেকে সৈকত আহমেদ (২৫) নামের এক যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাসটির সুপারভাইজার ওই যুবককে ধাক্কা দেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে সুপারভাইজার ও হেলপার পলাতক। পুলিশ বাসটিকে আটক করে থানায় এনেছে।
আজ বুধবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হুমনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করবেন। মামলার প্রস্তুতি চলছে।
নিহত সৈকত আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাজারিকা বেগুনিপাড়া গ্রামের সোলেমান শেখের ছেলে।
নিহত সৈকতের স্ত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে সকালে ঢাকা থেকে এইচকে নামের একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন (বগুড়ায়) সৈকত ও তাঁর স্ত্রী। বাসটি হাটিকুমরুল রাধানগর এলাকায় পৌঁছালে কয়েকজন যাত্রী নেমে যান। এ সময় বাসের সুপারভাইজারের সঙ্গে সৈকতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুপারভাইজার সৈকতকে ধাক্কা দিলে তিনি চলন্ত বাস থেকে পড়ে যান। তখন বাসের পেছনের চাকায় মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় লোকজন সৈকতকে উদ্ধারে এগিয়ে এলে বাসের সুপারভাইজার ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে।

সেই কবে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আক্ষেপ করে লিখেছিলেন, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। নিভৃতে প্রেমিকাকে দেখা দিতে গিয়ে কবি মহানগরের বাহারি বিজ্ঞাপনের আড়ালে হারিয়ে গিয়ে সেই খেদোক্তি করেছিলেন। আর এখন ঢাকার রাজপথে বের হলে যে কারও মনে হতে পারে, গোটা শহরটারই মুখ যেন চাপা পড়েছে বিজ্ঞাপনের নিচে।
১৮ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
৩ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
৩ ঘণ্টা আগে