
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উল্লাপাড়া পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় জামায়াত নেতা হাফিজুর রহমানকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপি নেতার ওপর হামলাকারীদের শনাক্ত ও হামলায় ব্যবহৃত অস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরকদ্রব্য পদার্থ কীভাবে আনা হয়েছে তা বের করা প্রয়োজন। এ জন্য আসামি হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মাহমুদ বলেন, বিএনপি নেতার ওপর হামলার ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং বিস্ফোরক জাতীয় পদার্থ কীভাবে আনা হয়েছে তা বের করা দরকার। এ জন্য জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
আহত বিএনপি নেতা আজাদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব।
১৮ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলার সলপ এলাকা থেকে জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

বরিশালের বাবুগঞ্জের ঐতিহ্যবাহী পর্যটনস্পট দুর্গাসাগর ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলার পরিবেশবাদীরা। তাঁরা বলছেন, ইজারা হলে প্রাকৃতিক সৌন্দর্য, পাখির অভয়ারণ্য ও জনসাধারণের প্রবেশাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।
৬ মিনিট আগে
বাংলাদেশ সেনাবাহিনীর করপোরাল জনি বড়ুয়ার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিমা বড়ুয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গত শুক্রবার স্বামীর সঙ্গে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে হঠাৎ খিঁচুনি শুরু হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা তাঁর গর্ভের সন্তানকেও বাঁচাতে পারেননি। পরদিন শ
৭ মিনিট আগে
২০০৯ সালের আইনে অনুপস্থিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান ২০২৬ সালের খসড়ায় যুক্ত হয়েছে। এর মধ্যে মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ পাঁচজন পূর্ণকালীন কমিশনার নিয়োগ এবং কমিশনার বাছাই কমিটিতে নাগরিক সমাজের একজন প্রতিনিধি অন্তর্ভুক্তির প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি।
১৪ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর চাকঢালা বিওপির একটি টহল দল এ অভিযান চালায়।
১৯ মিনিট আগে