
টাঙ্গাইলের যমুনার প্রত্যন্ত চরাঞ্চল থেকে শফিকুল ইসলাম ওরফে শফি (৬৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার চরে এক খামারিকে খুন করে পাঁচ গরু লুটের ঘটনায় গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ২১ মে রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে পাঁচটি গরু লুট করে নিয়ে যান ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের যমুনা নদীর প্রত্যন্ত চরাঞ্চলে অভিযান চালিয়ে শফিকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গরু লুট ও খামারিকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একসময় ইলিশসহ নানা প্রজাতির মাছের নিরাপদ আবাস হিসেবে পরিচিত ছিল বরগুনার বলেশ্বর, পায়রা ও বিষখালী নদী। কিন্তু এখন নিয়ন্ত্রণহীন প্লাস্টিকদূষণের ভয়াবহ থাবায় বিপর্যস্ত তিন নদ-নদী। জেলা শহর থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলো থেকে প্রতিদিন পলিথিন, থার্মোকল, কর্কশিটসহ বিভিন্ন প্লাস্টিক...
৩ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে করলাচাষিরা এবার চরম লোকসানের মুখে পড়েছেন। তাঁরা বলছেন, মাঠভরা করলা, কিন্তু বাজারে ন্যায্য দাম মিলছে না। হতাশ কৃষকেরা ফলন্ত গাছ কেটে ফেলছেন, আবার কেউ বিক্রি না হওয়া করলা হাট-বাজার ও রাস্তার পাশে ফেলে দিয়ে বাড়ি ফিরছেন।
৪ ঘণ্টা আগে
টানা বর্ষণের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঁধের সড়কের বেশ কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। এতে অন্তত ৩০ হাজার বাসিন্দা নতুন করে পানিবন্দী হওয়ার ঝুঁকির মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী দুই দফায় প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দে পুনঃখনন করা হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুম শুরু হলেও নদীর অধিকাংশ অংশে পানি নেই, কোথাও কোথাও এমন ঘন কচুরিপানা জন্মেছে যে পানির অস্তিত্বই চোখে পড়ে না।
৪ ঘণ্টা আগে