
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় সড়ক দখল করে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের তৈরি তোরণ ও ব্যানার আগামী ১৫ মে এর মধ্যে অপসারণে নোটিশ দিয়েছেন মেয়র সাজ্জাদুল হক রেজা। আজ শুক্রবার সকালে নোটিশ পাঠানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মেয়র নিজেই।
গত ৩০ এপ্রিল মেয়রের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকায় রাস্তার দুই পাশে সংসদ সদস্য মমিন মন্ডলের নির্দেশে অবৈধভাবে স্থায়ী লোহার তোরণ ও লম্বা ব্যানার স্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন সময়ে যানবাহন চলাচলে অসুবিধার পাশাপাশি ও দুর্ঘটনা আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে নষ্ট হচ্ছে পৌর এলাকার সৌন্দর্যও।
তোরণগুলো স্থাপনের কারণে পৌর বিধির চতুর্থ তফসিলের ১০৮ ধারা লঙ্ঘিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পৌরসভার সৌন্দর্য রক্ষা ও জানমালের ক্ষতি এড়াতে আগামী ১৫ মে এর মধ্যে লোহার তোরণ ও ব্যানারগুলো অপসারণের অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, পৌরসভার সৌন্দর্য রক্ষা এবং জনগণের জানমালের ক্ষতি এড়াতে এই তোরণ ও ব্যানারগুলো অপসারণ করার জন্য ইতিপূর্বে মৌখিকভাবে এমপিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে গত ৩০ নভেম্বর পৌরসভার মাসিক সভার আলোকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এমপি সম্মানের কথা ভেবে আমরা নোটিশ ইস্যু না করে সময় দিয়েছি। তারপরও তোরণ ও ব্যানারগুলো অপসারণ না করায় পৌর এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে নোটিশ ইস্যু করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

বয়স কম দেখিয়ে নিয়োগ নেওয়া এবং জাল অভিজ্ঞতার সনদ ব্যবহারের অভিযোগে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। আদালত তিন ধারায় মামলা আমলে নিয়ে সমন জারি করেছেন। অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
১ সেকেন্ড আগে
পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর অভিযোগে করা মামলার প্রধান অভিযুক্ত মো. সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত ৭০টি মামলা হয়েছে। এসব মামলায় মোট আসামি ৫৫৮ জন। এর মধ্যে গ্রেপ্তার ২০৩ জন ও পলাতক ৩৫২ জন। ২৬টি মামলার বিচার চলমান রয়েছে এবং সাতটি মামলায় রায় ঘোষণা করা...
১৫ মিনিট আগে
জামালপুরের মাদারগঞ্জে বাজি ধরে জনসম্মুখে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে ফেলার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারের এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।
১৭ মিনিট আগে