
দমকা বাতাস আর বিদ্যুৎ চমকানো এক ঝোড়ো সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দের ধলেশ্বর গ্রামের খামারে জন্ম হয় এক লাল রঙের ষাঁড়ের। মালিক মইনুল হক সেই ঝড়ের স্মৃতিকে ধরে রাখতে ষাঁড়টির নাম রাখেন ‘তুফান’। আজ তিন বছর সাত মাস পর সেই তুফান হয়ে উঠেছে কোরবানির ঈদের বাজারের অন্যতম আকর্ষণ।
তুফান এখন ১৭ মণের বিশাল দেহের বাহমা শাহী আল জাতের ষাঁড়। অর্থাৎ ওজন প্রায় ৬৮০ কেজি। প্রতিদিন দেশি ঘাস, ভুসি, খইল আর ছোলাজাতীয় প্রাকৃতিক খাদ্য দেওয়া হয় তাঁকে। মালিক মইনুল গর্ব করেই বলেন, স্টেরয়েড বা ক্ষতিকর কিছু খাওয়ানো হয়নি। প্রাকৃতিক উপায়েই মোটা করা হয়েছে।
মইনুল হক ১৩ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। তখন হাতে ছিল সীমিত পুঁজি। মাত্র ৬৫ হাজার টাকায় কেনেন একটি শাহী আল জাতের গাভি। ধীরে ধীরে বাড়ে আগ্রহ আর দক্ষতা। গড়ে তোলেন একটি পরিপূর্ণ খামার। বর্তমানে তাঁর খামারে রয়েছে ফ্রিজি, হোলস্টাইন, ফ্রিজিয়ান ও শাহী আল জাতের ১২টি গরু। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
মইনুল হক বলেন, ‘আমি প্রবাস থেকে ফিরে কিছু করতে চেয়েছিলাম। গরুর খামার শুরু করি ভালোবাসা থেকে। তুফান আমার সেই ভালোবাসার প্রতীক। এবারের কোরবানির ঈদে তিনি তুফানের দাম হাঁকছেন ৬ লাখ টাকা।
তুফানকে দেখতে আসছে এলাকার বহু মানুষ। কেউ কেউ ছবি তোলেন, কেউ আবার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। স্থানীয় ব্যাপারীরাও আসছেন। তবে মইনুল এখনো তুফানকে বিক্রি করেননি। তাঁর চাওয়া, ভালো দাম, আর তার চেয়েও বেশি, ভালো ক্রেতা যিনি বুঝবেন তুফানের মূল্য শুধু ওজনে নয়, অনুভূতিতেও।’
প্রতিবেশীরা বলেন, ‘আমরা ছোটবেলা থেকে মইনুল ভাইকে পরিশ্রম করতে দেখছি। তুফানকে দেখতে গিয়ে আমরাও মাঝে মাঝে ছবি তুলেছি। আশা করি, মইনুল ভাই তুফানের দাম ভালো পাবেন।’
কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সরকার বলেন, ‘উপজেলায় কোরবানির জন্য প্রায় ৫৬ হাজার পশু প্রস্তুত রয়েছে আর আমাদের উপজেলায় চাহিদা রয়েছে প্রায় ১৫ হাজার। আমরা খামারিদের নিয়ে উঠান বৈঠকসহ নানা ধরনের পরামর্শ দিচ্ছি। এ ছাড়া প্রতি হাটে আমাদের মেডিকেল টিম থাকবে।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে