
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামে বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ হয়।
বিদ্যালয়ের ১৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে এসব চারা বিতরণ করা হয়।
বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা (দাতা) ও পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বেসিক-এর নির্বাহী পরিচালক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার, শিক্ষিকা মাহামুদা, ফজিনাতুন, শিক্ষক পলাশ ধনপতিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চট্টগ্রাম থেকে কুরিয়ার সার্ভিসে চোরাচালানের বিদেশি সিগারেট পাঠাতে নতুন কৌশল নিয়েছে একটি চোরাকারবারি চক্র। নিজেদের পরিচয় গোপন রাখতে বুকিং মেমোতে প্রেরক হিসেবে ব্যবহার করা হচ্ছে নিরপরাধ মানুষের মোবাইল নম্বর। তদন্তে দেখা গেছে, এসব নম্বরের প্রকৃত মালিকদের কেউ শিক্ষার্থী, কেউ অটোরিকশাচালক, কেউ ব্যবসায়ী
১ সেকেন্ড আগে
চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানে খাবার খেয়ে দাবি করে বসেন চাঁদা। দুই লাখ টাকা চাঁদা না পেয়ে আয়োজকদের ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে, সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
সৌদি আরবে রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
২ ঘণ্টা আগে