
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, এক সরকারের ভুল নীতি ও আরেক সরকারের দুর্নীতির ধারাবাহিকতায় গত ১৫ বছরে দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সোমবার (২০ এপ্রিল) সকালে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এম এ মুহিত বলেন, দীর্ঘ সময় ধরে খাতটিতে দুর্নীতি ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়েও কিছু নীতিগত দুর্বলতা ছিল। তবে বর্তমান সরকার স্বাস্থ্য খাত উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের পর ৬২ দিন অতিবাহিত হয়েছে। এই সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। সরকার গঠনের প্রায় ১৫ দিনের মাথায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে বিষয়টি পর্যালোচনা করে বড় পরিসরে টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।
মুহিত আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ঘাটতি রয়েছে। অনেক হাসপাতালের অবকাঠামো দুর্বল। বিভিন্ন স্থানে পুরোনো যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে আছে, যা চিকিৎসাসেবায় প্রতিবন্ধকতা তৈরি করছে।
প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু হামে আক্রান্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা হয়। এরই মধ্যে বেশি আক্রান্ত এলাকাগুলোয় ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচটি মহানগরে আরও পাঁচ লাখ টিকা দেওয়া হয়েছে।

নোয়াখালী সুবর্ণচরে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাংখার বাজারে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, সকাল ৯টার সময় সোহেলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
৪০ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার সবুজপাড়া, জিরুইন ও শশীদল এলাকায় পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
৪৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে রাতভর নির্যাতনের পর হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। নিহত রাকিব (২২) উপজেলার শিমুলিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই অনুমতি দেন।
১ ঘণ্টা আগে