
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার সবুজপাড়া, জিরুইন ও শশীদল এলাকায় পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। তাদের সঙ্গে উপপরিদর্শক (এসআই) ডি এম এ মজিদ, মো. রফিকুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মাধবপুর গ্রামের আউয়াল হোসেনের ছেলে রাহিম ইসলাম (২০), জিরুইন গ্রামের শহিদুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪৮), দুলালপুর গ্রামের মালু মিয়ার ছেলে মো. ওমর ফারুক (৩২) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ডাগাইয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হৃদয় (২০)।
থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তিরা মাদক সেবন করে এলাকায় মাতলামি ও জনশৃঙ্খলা ভঙ্গ করছিলেন—এমন অভিযোগে স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রশাসনকে জানান। পরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
আদালতে হাজির করার পর চারজনই মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট থানার পুলিশ একই দিন তাঁদের কারাগারে পাঠায়।

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গোলজার হোসেন (৫০) একসময় অভাবের তাড়নায় দিনমজুরি করতেন। এখন তিনি এলাকায় পরিচিত ধানখেতে মাছ চাষের সফল উদ্যোক্তা হিসেবে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলায়নি, তাঁর দেখানো পথে সচ্ছলতা এসেছে গ্রামের আরও অনেক পরিবারে।
২ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় গোয়ালঘরের মাটি খুঁড়ে ইকরামুল কবির (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রামে পুলিশের অভিযানে তাঁর লাশ উদ্ধার হয়।
৪ ঘণ্টা আগে
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ১৪টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মিটারগুলো পাওয়া যায়।
৪ ঘণ্টা আগে
কর্ণফুলীসহ দেশের নদ-নদী রক্ষায় বৃহত্তম সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তিন শতাধিক সাম্পান নিয়ে অনুষ্ঠিত হলো শোভাযাত্রা। আজ শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে এই শোভাযাত্রার আয়োজন করে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্যাপন পরিষদ। আয়োজকেরা জানান, কর্ণফুলী ঘিরে ২৩টি সাম্পান সমিতির...
৪ ঘণ্টা আগে