
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখীতে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নাসিমা খাতুন ওই গ্রামের মৃত হবিবর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। ভোরে হঠাৎ ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বড় গাছ ভেঙে তাঁর ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্গানগর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে ঘর তুলে বসবাস করছিলেন। ভোরের ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়লে তাঁর মৃত্যু হয়।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৩ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎ ভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎ ভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৪ ঘণ্টা আগে