
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাতজন। আজ ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশের ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, বাসের মালিক সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার রহিজ উদ্দিন, তাঁর ছেলে শাহরিয়ার শিপু এবং সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের সুসান্ত কুমার সাহার ছেলে চন্দ্র শেখর।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, শনিবার ভোররাতে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিল। দ্রুতগতির বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ১৩ নম্বর পিলারের কাছে পৌঁছে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের মালিক রহিজ উদ্দিনসহ তিনজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটকের পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর থানায় মুচলেকা দেওয়ার পর তাঁদের দুজনকে পাসপোর্ট অফিসের স্টাফদের জিম্মায় দেওয়া হয়।
১২ মিনিট আগে
ফেসবুকে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।
১৮ মিনিট আগে
বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে ব্যাপক লোডশেডিং এবং এ নিয়ে জনমনে অসন্তোষের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
২১ মিনিট আগে
পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদহ বিল এলাকায় শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলে মাচা পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। প্রতিটি ঘেরের আইলে লাউ, কুমড়া, করলা, কুশি, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাকের চাষ করা হয়েছে।
১ ঘণ্টা আগে