
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া থেকে অজ্ঞাতপরিচয় এক লিচু ব্যবসায়ীর (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-পাবনা মহাসড়কের বোয়ালিয়া-পূর্ব দেলুয়ার মাঝামাঝি স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হেলাল শেখ নামে এক লিচু ব্যবসায়ীকে আহত অবস্থায় পায় পুলিশ। তাঁদের ট্রাক থেকে ফেলে দেওয়া হয়েছিল। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আহত হেলাল শেখকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি গ্রামে।
হেলাল শেখের বরাত দিয়ে ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে ট্রাকে করে লিচু নিয়ে সিরাজগঞ্জে আসছিলেন দুই লিচু ব্যবসায়ী। মাঝপথে আরও দুই ব্যক্তিকে ট্রাকে তোলেন চালক। পরে চালক-হেলপার এবং ওই দুই ব্যক্তি মিলে দুই লিচু ব্যাপারীকে হাত-পা বেঁধে ট্রাক থেকে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকেন। একপর্যায়ে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় তাঁদের ফেলে দিয়ে লিচুসহ চলে যান। এতে এক লিচু ব্যাপারী নিহত এবং একজন আহত হন।
ওসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীকেন্দ্রিক ৫০টি জেলে পরিবারকে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
১২ মিনিট আগে
দরিদ্র নারীদের জন্য বরাদ্দ ৭ দশমিক ৮ টন ভিজিডি চাল আত্মসাতের মামলায় যশোরের অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্থদণ্ড ও আত্মসাৎ করা চালের সমমূল্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদারেরচর এলাকায় গৃহবধূ বকুল বেগমকে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড, দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরও কয়েকজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে