
সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম।
মারা যাওয়া ব্যক্তি আমিনুল ইসলাম লিটন (৪৭)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেতকান্দি গ্রামের হাজি শামসুল আলমের ছেলে এবং বেলতৈল ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জেল সুপার রফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ জুলাই মারামারি ও বিস্ফোরক আইনের একটি মামলায় আসামি হিসেবে আমিনুল ইসলাম লিটনকে জেলা কারাগারে আনা হয়। মঙ্গলবার সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে লিটনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যেসব স্থানে ডাইভারশন দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, সেগুলো হলো বাদশা মিয়া রোডের মুখ, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর (রেডিসন ব্লুর সামনে), নেভাল মোড়, নূর আহমদ সড়কের মুখ, এনায়েত বাজার মোড়, তিনপোলের মাথা, নিউমার্কেট, আলকরণ রোডের মুখ (জিপিওর সামনে), কোতোয়ালি থানা মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালে
১৭ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দেবীগঞ্জ উপজেলার সোনাহার মালচণ্ডী পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান...
২০ মিনিট আগে
আজ বুধবার বেলা ৩টা ০৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয়। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
৩৪ মিনিট আগে
স্থানীয়রা জানান, এটি কোনো দুর্গম হাওর বা চরাঞ্চল নয়; উপজেলা সদর থেকেও বিদ্যালয়টির দূরত্ব খুব বেশি নয়। তবু প্রতি বর্ষায় শিক্ষার্থীদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
৩৯ মিনিট আগে