
তিন দফা দাবি আদায়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছে আন্দোলনরত একদল এইচএসসি পরীক্ষার্থী।
আজ বুধবার বেলা ৩টা ০৫ মিনিটের দিকে তারা সায়েন্স ল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয়। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
সরেজমিনে দেখা যায়, সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয় এবং তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করে। পরে একত্রিত হয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করে। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থী সাব্বির আহমেদ বলে, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে এসেছি। আমাদের তিন দফা দাবি এখনো পূরণ হয়নি। তাই শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের দাবি জানাব।’
নূরনন্নবী নামের আরেক শিক্ষার্থী বলে, ‘দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক। সরকার যেন দ্রুত এগুলো বাস্তবায়ন করে।’
শিক্ষার্থীরা মিছিলের সময় ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীদের সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্স ল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে। এর আগে অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

ময়মনসিংহে আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি...
৪ মিনিট আগে
নরসিংদীর পলাশে বালু ব্যবসায়ী সাখাওয়াত হোসেনকে অপহরণ, মারধর ও কান কামড়ে জখম করার ঘটনায় ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
৭ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় বন বিভাগের চারা রোপণ করতে যাওয়ার পথে একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পদ্মা স্লুইসসংলগ্ন বলেশ্বর নদীর মাছের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে