
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ সদর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জুয়েল রানা চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত শেষে সিআইডি ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন জামিনে ও ১২ জন পলাতক রয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি হতে পারে।
নিহত এনামুল হক বিজয় ছিলেন কামারখন্দ উপজেলার হাজী করোপ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার চালা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। চার্জশিটভুক্ত আসামিরা হলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ, যুবলীগ নেতা এমদাদুল হক এমদাদ, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, আল-আমিন, জাহিদুল ইসলাম, সাব্বির হোসেন, সোহাগ, পারভেজ রেজা, তারিকুজ্জামান লিয়ন, মামুন, রাশিদুল হাসান রাশেদ, জুবায়ের হোসেন ও আল-আমিন বাবু।
এর আগে ২০২১ সালের ১৩ এপ্রিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। তখন পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা ও যুবলীগ নেতা এমদাদুল হক এমদাদকে অব্যাহতি দেওয়া হয়। পরে মামলার বাদী ওই প্রতিবেদন নিয়ে নারাজি আবেদন করলে আদালত ২০২২ সালের ৩ নভেম্বর মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেন সিআইডিকে। তদন্ত শেষে সংস্থাটি সম্প্রতি আদালতে নতুন চার্জশিট জমা দেয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ১৬ জুন বিকেলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শোকসভায় যোগ দিতে বাড়ি থেকে বের হন বিজয়। শহরের বাজার স্টেশন এলাকায় পৌঁছালে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ, ছাত্রলীগ নেতা আল-আমিন, আশিকুর রহমান বিজয়সহ কয়েকজন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। গুরুতর অবস্থায় প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে জামালপুর জেলা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন।
১০ মিনিট আগে
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হাফিজুর রহমান মানিক হোসেন নামের ওই ব্যক্তিকে আজ দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২৩ মিনিট আগে
ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় এক্সকাভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে