
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৫ জুন) ভোররাতে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের সংঘর্ষ এবং কিছু ত্রুটিপূর্ণ যানবাহন বিকল হয়ে পড়ার পাশাপাশি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার সূত্রধর জানান, সেতুর পশ্চিম টোলপ্লাজা থেকে কোনাবাড়ী পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজট রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল রাখতে সাময়িকভাবে উত্তরবঙ্গগামী লেন বন্ধ রেখে উভয় লেন ব্যবহার করে ঢাকামুখী যানবাহন পারাপার করা হচ্ছে।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ সাধারণ মানুষ একযোগে কর্মস্থলে ফিরছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। এর মধ্যে ভোররাতে সেতুর ওপর ঢাকা-উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে কেউ হতাহত না হলেও দুর্ঘটনাকবলিত যানবাহন বিকল হয়ে পড়ে লেনটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে তালহা নামের এক যাত্রী বলেন, ‘ঢাকামুখী লেনে খুব যানজট। এতে আমরা যাত্রীরা ভোগান্তিতে পড়েছি।’
সৌরভ আহমেদ নামের আরেক যাত্রী বলেন, ‘আগামীকাল অফিস খুলবে এখন তো রাস্তায় দেখছি সেই যানজট। একটু চিন্তা হচ্ছে।’

দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
৪ মিনিট আগে
অষ্টম এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান পদপ্রার্থীদের মৌখিক পরীক্ষা দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন ভাইভাপ্রত্যাশী শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক বছর ধরে অন্ধকারে থাকা জাহাঙ্গীর মিয়া (৪২) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে ১৮ বছরের পরকীয়া সম্পর্কের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন হুসনা খাতুন (৪৫) ও তাঁর স্বামী শহীদ...
২ ঘণ্টা আগে
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার(৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সই করা এক আদেশে তাঁকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়েছে, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে ৫ জুনের মধ্যে পুলিশ...
২ ঘণ্টা আগে