
দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আজ শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি ‘কবরী’-তে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির বিপরীত পাশের র্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়।
তবে নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। বাসটির চালক ও তাঁর সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করে।
উদ্ধার কার্যক্রমে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ফেরিঘাটে দুর্ঘটনা এড়াতে ফেরিতে ওঠার আগে যাত্রী নামিয়ে দেওয়া, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং যাত্রীদের জন্য নির্ধারিত পথ ব্যবহারসহ নিরাপত্তাবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

সাংস্কৃতিক সম্পদ সুরক্ষা, প্রত্নসম্পদ সংরক্ষণ, জাদুঘর ব্যবস্থাপনা ও ডিজিটাইজেশনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
২ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানেরে সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেল এই দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন।
২ ঘণ্টা আগে
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এস এম রাজু আহমেদকে ক্রাইম বিভাগে, এডিসি রীমা সুলতানাকে অর্থ বিভাগে, ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হককে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের এডিসি আরিফুল ইসলামকে রমনা বিভাগের ধানমন্ডি জোনে বদলি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রায় ৮০ ভাগ মানুষ ইসরায়েল রাষ্ট্রের বিপক্ষে এবং নেতিবাচক অবস্থান রাখেন। বিপরীতে দেশের প্রায় ১৩ শতাংশ মানুষ ইসরায়েল রাষ্ট্রের প্রতি সমর্থনসূচক বা ইতিবাচক অবস্থান রাখেন। এমনটাই উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণে। এতে মোট ৩৬টি দেশ ও অঞ্চলে...
৪ ঘণ্টা আগে