
সিরাজগঞ্জ সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি তৈরি এবং বাজারজাত করার অভিযোগে একটি বেকারির মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে উপজেলার মাহমুদপুর এলাকার নিউ এশিয়ান ফুডস বেকারিতে এই অভিযান চালানো হয়। এ সময় বেকারির মালিক বিপ্লব রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি তৈরি এবং বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব খাদ্যপণ্য জনস্বাস্থ্য ও ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়।
এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়। অভিযানে জেলা ক্যাবের সদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সিরাজগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

ভোলার চরফ্যাশনে মো. আবুল বাশার (৪২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কবি, চিন্তক ও গবেষক ফরহাদ মজহার বলেছেন, ইসলামের সঙ্গে ফকির লালন শাহের কোনো বিরোধ নেই। লালন ইসলাম সংস্কারের জন্য আসেননি, আবার শরিয়ত-মারফত নিয়েও কোনো তর্ক তোলেননি। তিনি তাঁর নিজস্ব একটি পথের কথা বলেছেন, যাকে ‘নদীয়ার ভাবের ভুবন’ বলা যায়। এটা দর্শনচর্চা, ভাবচর্চা ও রসচর্চার অংশ।
১০ মিনিট আগে
পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
১৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
১৯ মিনিট আগে