
সিরাজগঞ্জের সলঙ্গায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবু কাছির হাসান হীরা (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্ত আবু কাছির হাসান হীরার বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মোজাফ্ফরপুর গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, কিশোরী সলঙ্গা থানার একটি স্কুলে ১০ম শ্রেণির ছাত্রী। ২০১৬ সালে কিশোরীর সঙ্গে পাশের রায়গঞ্জ উপজেলার আবু কাছির হাসান হীরার মোবাইল ফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি আসামি নুরনবীর সহায়তায় আবু কাছির হাসান হীরা কিশোরীকে বগুড়া জেলার মোমো-ইন পার্কে বেড়াতে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্কের একটি কক্ষে কিশোরীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এভাবে বিভিন্ন সময়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে হীরা। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরী বিয়ের জন্য চাপ দেয় হীরাকে। বিয়ে করতে হীরা অস্বীকার করে।
পরে ২০১৯ সালের ১৬ জুন কিশোরী বাদী হয়ে আবু কাছির হাসান হীরা ও নুরনবীকে আসামি করে সলঙ্গা থানায় মামলা করে। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবু কাছির হাসান হীরাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। অপর আসামি নুরনবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর পিপি মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অপর আসামি নুরনবীকে খালাস দেওয়া হয়েছে।

সেই কবে প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ আক্ষেপ করে লিখেছিলেন, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’। নিভৃতে প্রেমিকাকে দেখা দিতে গিয়ে কবি মহানগরের বাহারি বিজ্ঞাপনের আড়ালে হারিয়ে গিয়ে সেই খেদোক্তি করেছিলেন। আর এখন ঢাকার রাজপথে বের হলে যে কারও মনে হতে পারে, গোটা শহরটারই মুখ যেন চাপা পড়েছে বিজ্ঞাপনের নিচে।
২০ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
৩ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
৩ ঘণ্টা আগে