
শেরপুরের নকলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় আশিক মিয়া (২০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাঠাকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীরা আশিককে ছিনিয়ে নিতে নকলা থানা ঘিরে বিক্ষোভ করতে থাকে। তারা আশিকের বিচার নিজেরাই করবে জানিয়ে আসামিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
ঘণ্টা দেড়েক পর বিক্ষোভকারীরা থানা ছেড়ে ফটকের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নকলা থানায় যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম। তাঁকে দেখে আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সুপার উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এস এম মাসুম, রাইয়্যান আল মাহাদি অন্তর ও ইমাম হাসান সাব্বিরকে নিয়ে ওসির কক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন।
প্রায় ৪০ মিনিট ধরে চলা বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ধর্ষণ মামলার অপর আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দিলে থানা থেকে বেরিয়ে যান নেতারা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আব্দুর করিম বলেন, ‘কারও আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। ধর্ষণের বিষয়ে থানায় মামলা হয়েছে। আমরা অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারব।’

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
২ ঘণ্টা আগে