
শেরপুরে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণ ও গর্ভপাতে সহযোগিতার অভিযোগে সুন্নত আলী সন্তু (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ মে) শহরের ঢাকলহাটী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, শেরপুরের ওই শিশুকে একাধিকবার ধর্ষণ করেন শাহিন মিয়ার ছেলে কাউছার মিয়া। একপর্যায়ে শিশুটি চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শিশুটির শারীরিক গঠনে পরিবর্তন হলে কাউসার মিয়া সুন্নত আলী সন্তুসহ কয়েকজনের সহযোগিতায় গর্ভপাত করান। গর্ভপাতে ব্যাপক রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে যায়। বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চাপ প্রয়োগ করে। শুক্রবার (২২ মে) শিশুর মা আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান।
শিশুটির মা বলেন, ‘আমার মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। আবার গর্ভপাত করিয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে আমার মেয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাহেরাতুল আশরাফী বলেন, ‘১২ বছরের একজন কন্যাশিশুকে গাইনি ওয়ার্ডে শুক্রবার ভর্তি করা হয়েছে। যেহেতু এটি একটি পুলিশ কেস, তাই আমরা কিছুটা অপেক্ষা করছি। মেডিকেল বোর্ড বসে পরবর্তী বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হবে।’
অন্তঃসত্ত্বা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আগামীকাল (আজ রোববার) বিস্তারিত বলা যাবে। আর বাকি বিষয়গুলো মেডিকেল বোর্ড গঠনের পর জানানো হবে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং চিকিৎসা চলমান রয়েছে।’
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভূঁইয়া বলেন, মামলার পর পুলিশ ইতিমধ্যে আসামি সন্তুকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আদালতের মাধ্যমে শনিবার বিকেলে আসামি সন্তুকে কারাগারে পাঠানো হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে