
শেরপুরে হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে। আজ শনিবার সকালে জেলা শহরের বটতলা এলাকার শেরপুর ইউনাইটেড (প্রা.) হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও শিশুটির স্বজনদের সূত্রে জানা গেছে, গত বুধবার শহরের চাপাতলী এলাকার ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগম ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যাসন্তানের জন্ম দেন। আজ দুপুরে তাঁদের ছাড়পত্র নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল। এর মধ্যে সকালে কেবিন থেকে শিশুটি চুরি হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হাসপাতালের ফটকের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখে, কালো বোরকা পরিহিত এক নারী নবজাতকটিকে নিয়ে পালিয়ে যাচ্ছেন।
নবজাতকের মা আবেদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বৃদ্ধ মাকে রুমে রেখে আমি শৌচাগারে গিয়ে ফেরত আসার পর দেখি আমার কন্যা নেই। হাসপাতালে সিকিউরিটি গার্ড, সিসিটিভিসহ এত লোক থাকতে বাচ্চা কীভাবে চুরি হয়? আপনারা আমার বাচ্চাটাকে ফেরত এনে দেন। বাচ্চা না পেলে আমি মরে যাব।’

আবেদার স্বামী ফিরোজ অভিযোগ করে বলেন, ‘হাসপাতালের অন্যান্য জায়গায় সিসিটিভি কাজ করলেও যেখান থেকে আমার বাচ্চা চুরি হইছে সেখানের সিসি ক্যামেরা কাজ করে না। এত বড় হাসপাতালের সিসি ক্যামেরা নষ্ট থাকে কীভাবে? নিশ্চয় চুরির সঙ্গে তাদের কেউ জড়িত আছে। আমি তাদের বিচার চাই, আর আমার বাচ্চা ফেরত চাই।’
জানতে চাইলে হাসপাতালের ব্যবস্থাপক দিদারুল ইসলাম বলেন, ‘কীভাবে চুরি হয়েছে, তা আমরা জানি না। আর সিসি ক্যামেরার মেমোরিতে জায়গা না থাকায় ফুটেজটি খুঁজে পাচ্ছি না। বাচ্চা চুরির সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই। আমরা সাংবাদিক, পুলিশ প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতায় বাচ্চাটির উদ্ধার চাই।’
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঞা বলেন, ‘নবজাতকের স্বজনদের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাচ্চাটিকে উদ্ধার করতে আমাদের টিম কাজ করছে।’

রংপুরের বদরগঞ্জে কাজ না করে কাগজে-কলমে শতভাগ কাজ বাস্তবায়ন দেখিয়ে এডিপি প্রকল্পের ৩৭ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা ও উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে।
৬ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁনবাড়িতে অভিযান চালানো হয়। তাঁদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
৮ মিনিট আগে
নাশকতায় সম্পৃক্ত রয়েছেন এমন সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ নির্দেশ দেন।
১০ মিনিট আগে
রাজধানীর বারিধারায় প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় গাড়িতে থাকা কিশোরকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। যদিও দুর্ঘটনার পর ওই কিশোরকে চালকের আসন থেকে বেরোতে দেখা গেলেও নিহতের ভাইয়ের মামলায় তাকে আসামি করা হয়নি। তবে দুর্ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই...
১১ মিনিট আগে