শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার। স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহসভাপতি এসএম শহিদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল।
প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তালাত মাহমুদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, ডিবিসি নিউজের প্রতিনিধি এসএম জুবায়ের দীপ, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল মুরাদ, বাংলা টিভির প্রতিনিধি নাইম ইসলাম, আজকের পত্রিকার নকলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, শ্রীবরদী উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি অভিজিৎ সাহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজকের পত্রিকা একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। আজকের পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসংগতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসছে।
বক্তারা আরও বলেন, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান শেরপুরের কৃতি সন্তান। তাঁর নেতৃত্বে পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

জমিসংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরে শিক্ষার্থী মো. আল আমিন (২৬) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া
৪ মিনিট আগে
দেশের বিদ্যমান জ্বালানি সংকটের মধ্যে ৫৮ হাজার লিটার জ্বালানি তেল কেলেঙ্কারির ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
৭ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার বিকেল থেকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকেরা।
১৩ মিনিট আগে
চট্টগ্রামে অনলাইনভিত্তিক বাজার ‘চালডাল ডটকম’-এ গত ঈদে বেতন-বোনাসের দাবিতে আন্দোলনে সম্মুখভাগে থাকা এক কর্মচারীকে ছাঁটাইয়ের প্রতিবাদে প্রতিষ্ঠানটির অন্য কর্মচারীরা মিলে কর্মবিরতি পালন করেছেন।
২০ মিনিট আগে