ত্রুটিযুক্ত ভোটার তালিকা সংশোধন না করা পর্যন্ত শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ২২ আগস্ট এই নির্বাচন হওয়ার কথা ছিল। মামলার পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুরে শেরপুর সদর আমলি আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ তাহমিনা আফরোজ তানি এই রায় দেন।
জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ সিদ্দিকী বাবুর করা মামলার পরিপ্রেক্ষিতে ওই নির্দেশ দেওয়া হয়।
এর আগে গতকাল রোববার দুপুরে মামলাটি দায়েরের পর শুনানির জন্য সোমবার দিন ধার্য রাখেন আদালত। নির্বাচন স্থগিতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা মো. আখতারুজ্জামান।
জানা গেছে, শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচনের জন্য প্রকাশিত ভোটার তালিকায় ভুয়া ভোটারসহ একই নামে একাধিক ভোটার রয়েছেন, এমন অভিযোগ তুলে নির্বাচন স্থগিত চেয়ে মামলা করে বাদীপক্ষ। আদালত বিষয়টি আমলে নিয়ে ত্রুটিযুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি মো. আরিফ হোসেন, চেম্বার সচিব হারুন-অর-রশিদ, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুল আলম রকীব ও বাছাই কমিটির আহ্বায়ক এম কে মুরাদুজ্জামানকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
মামলাটির বাদীপক্ষে আইনজীবী আখতারুজ্জামান ছাড়াও শুনানিতে সহযোগিতায় ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মো. সিরাজুল ইসলাম, বিশেষ সরকারি কৌঁসুলি আশরাফুন্নাহার রুবি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপির নেতা ছামিউল ইসলাম আতাহার।
দীর্ঘদিন পর চেম্বার অব কমার্সের নির্বাচনী তফসিল ঘোষণার পর উৎসবমুখর পরিবেশে সাধারণ, সহযোগী ও ট্রেড গ্রুপে পরিচালক পদে মনোনয়ন দাখিল, বাছাই ও প্রত্যাহার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ট্রেড গ্রুপে দুজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ২২ আগস্ট ৩৪ জন প্রার্থীর পরিচালক পদে ভোটে অংশ নেওয়ার কথা ছিল। নির্বাচন পরিচালনা বোর্ড ঘোষিত ভোটার তালিকা অনুযায়ী, ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে ১ হাজার ৩৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার রয়েছেন।

ভোটের লড়াই শেষ হতেই রাজশাহী বিভাগজুড়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। এই অঞ্চল থেকে কারা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। দলীয় আনুগত্য, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও কেন্দ্রের আস্থা—এসব বিবেচনায় সাতজন নবনির্বাচিত সংসদ সদস্যের নাম ঘুরছে আলোচনায়।
২ ঘণ্টা আগে
ঢাকার সাভারে থেমে থাকা একটি বাস আগুনে পুড়ে গেছে। আজ রোববার রাত ৭টার দিকে হেমায়েতপুরে কফিল ফিলিং স্টেশনে হানিফ পরিবহনের বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি।
৪ ঘণ্টা আগে
বরিশালের বানারীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে সহিংসতার জন্য তৈরি করা হচ্ছিল হাতবোমা। সিসিটিভি ফুটেজে এর প্রমাণও মিলেছে। সিসিটিভি এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই ঘটনার মূল হোতা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি শরীফ উদ্দীন দুলাল। বিস্ফোরণের সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলেও এতে আসামি করা হয়নি দুলালকে।
৫ ঘণ্টা আগে