
শেরপুরে নকলায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে নিহতরা হলেন—নেত্রকোনার পূর্বধলা ইউনিয়নে লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০) এবং শেরপুরের গাজীরখামার ইউনিয়নের পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও তাঁর বড় বোন সুবিনা বেগম (২০), অটোরিকশাচালক আলাল উদ্দিন। তিনি ও সুবিনা বেগম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
সুবিনার বিয়ে হয়েছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামে। তাঁর স্বামীর নাম রাজু মিয়া (২৫)। সুবিনা বাপের বাড়ি থেকে ছোট ভাই তাজেনকে সঙ্গে নিয়ে অটোরিকশা করে স্বামীর বাড়ি যাচ্ছিলেন।
নিহত আলালের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের সহাপুর উত্তর গ্রামে। তাঁর বাবার নাম আবুল কাসেম।
আহতরা হলেন—ঘটনাস্থলে নিহত তায়েবার মা উম্মে সালমা (৪০), বড় বোন তোবা (১৬) ও ছোট ভাই আদনান সাবিত (৩) এবং অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন শেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির শ্রীবরদী উপজেলার কর্ণজোরা অভিযোগ কেন্দ্রে লাইন টেকনিশিয়ান পদে চাকরি করেন এবং সেখানেই পরিবার নিয়ে বাস করেন। আজ বুধবার সকালে তোফাজ্জলের স্ত্রী উম্মে সালমা তিন সন্তান তোবা, তায়েবা ও আদনান সাবিতকে নিয়ে স্বামীর বাড়ি পূর্বধলার লাউদানা যাওয়ার উদ্দেশ্য শ্রীবরদী থেকে অটোরিকশা করে শেরপুর আসেন।
শেরপুর থেকে আবার অটোরিকশা করে তাঁরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের সঙ্গে বাবার বাড়ি থেকে ফুলপুরের কাজিয়াকান্দা গ্রামে স্বামীর বাড়িতে যাওয়ার জন্য ছোট ভাই তাজেনকে নিয়ে একই অটোরিকশায় উঠেছিলেন সুবিনা বেগম। পথিমধ্যে দুপুরের দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইশকা বাইপাস মোড়ে তাঁদের বহনকারী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
২ ঘণ্টা আগে