
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সহকর্মীর ছুরিকাঘাতে রবিউল মাঝি (৩০) নামের এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের কাঁচিকাটা বাজারে এ ঘটনা ঘটে। নিহত রবিউল কাঁচিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাসেম মাঝির ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত সহকর্মী সোহাগ মোল্লাকে (২৮) আটক করেছে পুলিশ। সোহাগ মোল্লা একই এলাকার সিরাজ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁচিকাটা বাজারের বিল্লাল দেওয়ানের মিষ্টির দোকানে কয়েক বছর ধরে কর্মচারী হিসেবে সোহাগ মোল্লা ও রবিউল মাঝি কাজ করছেন। আজ বেলা ৩টার দিকে এই দুই কর্মচারীর মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারি হয়। একপর্যায়ে সোহাগ চাকু দিয়ে রবিউলের বুকে আঘাত করেন। এতে রবিউল গুরুতর জখম হন এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান।
এ সময় সংঘর্ষ থামাতে গেলে মনসুর সরদার নামের স্থানীয় একজনকেও ছুরিকাঘাত করেন সোহাগ। এতে মনসুর সরদার গুরুতর জখম হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সোহাগ মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সখিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সোহাগ মোল্লাকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত সোহাগ মোল্লাকে আটক করা হয়েছে।

রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে টানা সাত দিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
৪ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় তিন মাস ধরে তা সম্পূর্ণ অচল হয়ে আছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইনভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সার্ভারে ত্রুটির কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কের মাতামুহুরী নদীর ওপর একসময় বেইলি সেতু ছিল। কয়েক দফায় সেতুটি ভেঙে পড়ায় সেটির পাটাতন অপসারণ করা হয়। নির্মাণ করা হয় গার্ডার সেতু। তবে ১১ বছরেও আগের সেতুর চারটি খুঁটি অপসারণ করা হয়নি।
৫ ঘণ্টা আগে