
সকালে পরীক্ষা দিতে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল দশম শ্রেণির ছাত্রী আমেনা আক্তার রূপা (১৫)। আজ বৃহস্পতিবার বিকেলে সড়কের পাশের ধানখেতে পাওয়া গেছে তার লাশ।
আমেনা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃধাকান্দি গ্রামের মান্নান ঢালীর ছোট মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, ক্লাস-পরীক্ষা চলছিল আমেনার। ক্লাস-পরীক্ষায় অংশ নিতে আজ সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয় সে। কিন্তু তার ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া হয়নি। পরীক্ষা শেষে সহপাঠীরা বাড়ি ফিরেছে, কিন্তু আমেনা বাড়ি ফেরেনি। সহপাঠীরা স্বজনদের জানায়, আজ আমেনা মাদ্রাসায় যায়নি। মাদ্রাসায় খোঁজ নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, আমেনা মাদ্রাসায় যায়নি। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে কোরালতলী সড়কের পাশে ধানের জমিতে জমে থাকা পানির নিচে ঘাসের মধ্যে আমেনার নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে।
নিহত আমেনার চাচা কালাম ঢালী বলেন, ‘আমেনা প্রতিদিনের ন্যায় আজকেও মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে কোড়ালতলী এলাকার সড়কের উত্তর পাশে ধানখেতে জমে থাকা পানিতে ঘাস দিয়ে চাপা দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায়। আমাদের ধারণা, কেউ আমেনাকে হত্যা করে লাশ গুম করেছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাতিজির হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, আজ বেলা ৩টার দিকে চর কোড়ালতলী এলাকার সড়কের পাশে ধানখেত থেকে ওই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে টানা সাত দিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
৪ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় তিন মাস ধরে তা সম্পূর্ণ অচল হয়ে আছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইনভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সার্ভারে ত্রুটির কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কের মাতামুহুরী নদীর ওপর একসময় বেইলি সেতু ছিল। কয়েক দফায় সেতুটি ভেঙে পড়ায় সেটির পাটাতন অপসারণ করা হয়। নির্মাণ করা হয় গার্ডার সেতু। তবে ১১ বছরেও আগের সেতুর চারটি খুঁটি অপসারণ করা হয়নি।
৫ ঘণ্টা আগে