সাতক্ষীরার কামালনগর বাইপাস এলাকা থেকে জব্দ করা ৯ হাজার কেজি অপরিপক্ব আম ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুরে বিনেরপোতা এলাকায় পৌরসভার ভাগাড়ে এই আম ধ্বংস করা হয়। এর আগে চট্টগ্রামে যাওয়ার পথে মঙ্গলবার রাত ২টার দিকে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা-পুলিশ কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটি থেকে ৩৫১ ক্যারেটভর্তি প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত জানান, জব্দ করা আম পরীক্ষা করে দেখা যায়, এগুলো কার্বাইড দিয়ে পাকানো হয়েছিল। এ ছাড়া জেলা প্রশাসন ঘোষিত আম ভাঙার এখনো কয়েক দিন বাকি রয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব আম বুধবার দুপুরে ধ্বংস করা হয়েছে। তবে এর মালিককে পাওয়া যায়নি বিধায় শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এই ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাবনার চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
৮ মিনিট আগে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের মনোনয়নপত্র বাতিলের ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আইনজীবীরা। বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, জুলাই গণ–অভ্যুত্থানকারীদের লিখিত আবেদন ও সাধারণ আইনজীবীদের আপত্তির কারণে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে
৩৪ মিনিট আগে
গত সোমবার (২৭ এপ্রিল) একই মামলায় তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। আজ বুধবার একই মামলায় তাঁকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে ১০ দফা রিমান্ডে নেওয়া হলো আফজাল নাছেরকে।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহায় সীমানাদেয়াল ধসে এক পথচারী নারী নিহত হয়েছেন। আজ বুধবার শিকলবাহা ইউনিয়নের উত্তর শিকলবাহা আহাসানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে