
সাতক্ষীরার তালায় ভেজাল দুধ তৈরির কেমিক্যাল, তৈরিকৃত দুধসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে শিবপুর গ্রামে সিরাজুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত অসীম ঘোষের ছেলে সোহাগ ঘোষ (২৭) ও তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০)। অভিযানকালে সিরাজুল ইসলামের বাড়ির গোয়ালঘরের বারান্দা থেকে একটি ব্লেন্ডার মেশিন, ৭টি ড্রাম, ভেজাল দুধ তৈরির পাউডার, তেল, একটি মোটরচালিত ভ্যান, একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ ২৮০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, ভেজাল দুধ তৈরির কেমিক্যালসহ দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে