
পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে মৌসুমী। নিহত আলম হক ওই এলাকার তোসলিম উদ্দীনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমের সঙ্গে মৌসুমী আক্তারের প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। গত শনিবার রাতে স্ত্রীর সঙ্গে ভাত খাওয়ার পর অস্বস্তি বোধ করেন আলম। পরে তাঁর পেটে ব্যথা শুরু হয় এবং বমি করতে থাকেন। স্বজনেরা তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান। এরপর রংপুর নেওয়ার পথেই আলমের মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, পরিবারের সদস্যরা জড়ো হওয়ার পর পানি পান করানোর কথা বলে শরবতের সঙ্গে আরও ওষুধ মিশিয়ে আলমকে খাওয়ানো হয়। এতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
গতকাল রোববার পঞ্চগড় সদর থানায় বিষয়টি জানানো হলে পুলিশ মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ দাফন করা হয়। এরপর আজ সোমবার স্থানীয়দের কাছে মৌসুমী আক্তার তাঁর স্বামীকে ওষুধ খাওয়ানোর কথা স্বীকার করেছেন।
স্থানীয়দের দাবি, একই গ্রামের বাবুল নামে এক ব্যক্তির পরামর্শেই তিনি স্বামীকে ওষুধ খাইয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ মৌসুমী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
মৌসুমী আক্তার ওষুধ খাওয়ানোর কথা স্বীকার করে বলেন, ‘আমাদের এলাকার বাবুল নামে এক ব্যক্তি প্রায় এক বছর ধরে বিভিন্নভাবে আমাকে বিরক্ত করতেন। তিনি মোবাইল ফোনে কল দেওয়ার পাশাপাশি ইমো ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা করার জন্য চাপ দিতেন। আমার স্বামীকে খাওয়ানোর জন্য বাবুলই আমাকে ওষুধ দিয়েছিল। আমাকে বলেছিল—এটা ঘুমের ওষুধ, কিছু হবে না। বাবুল আমাকে বলেছিল, ওষুধ না খাওয়ালে আমার ছেলে-মেয়েকে নিয়ে যাবে, ভয়ে আমি ওষুধ খাওয়াই।’
নিহত আলমের ছোট বোন বলেন, ‘ভাবি আমার ভাইকে এভাবে বিষ খাইয়ে মারল, এটা আমরা কল্পনাও করতে পারিনি। সে অন্য কারও সঙ্গে চলে যেতে চাইলে যেতে পারত। কিন্তু আমার ভাইকে মেরে ফেলল কেন? আমরা এর বিচার চাই।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘মরদেহের ময়নাতদন্ত হয়েছে। গতকাল পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। মৌসুমী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৬টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে বালু উত্তোলনে জড়িত ৩৮ জনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং বয়স কম হওয়ায় দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ মিনিট আগে
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আল্টিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩৯ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।
১ ঘণ্টা আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
১ ঘণ্টা আগে