
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনির দুর্গাবাটি এলাকার উপকূল রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। আট মাসের ব্যবধানে এক স্থানে দুবার ফাটল দেখা দেওয়া আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। তাঁদের দাবি, ঠিকাদার প্রতিষ্ঠান মেরামত কাজ সম্পূর্ণ না করে ফেলে রাখায় ফাটল দেখা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে খোলপেটুয়া নদীর তীরবর্তী পাঁচ নম্বর পোল্ডারের ওই অংশে ফাটল দেখা দেয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা বলেন, করেছে আট মাস আগে একই অংশে ভাঙন দেখা দিলে পাউবো আওতায় সংস্কার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ফেয়ার এন্টারপ্রাইজ। কিন্তু ঠিকাদার কাজ সম্পূর্ণ না করে দীর্ঘদিন ফেলে রাখে। চার মাসের ব্যবধানে একই স্থানে ধসের ঘটনায় আবারও ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে দুর্গাবাটি সাইক্লোন শেল্টারের দক্ষিণ পাশের বাঁধে ফাটল দেখা দেয়। এ সময় বাঁধের নদী অংশের প্রায় ৭০ থেকে ৮০ ফুট জায়গা লম্বালম্বিভাবে পাশের খোলপেটুয়া নদীর দিকে দেবে যায়। এ ঘটনায় ফাটল দেখা দেওয়া বাঁধের পাশে বসবাসরত গ্রামবাসীসহ চিংড়িঘের মালিকদের মধ্যে চরম উৎকণ্ঠা ভর করে। গ্রামবাসীরা জানান শুষ্ক মৌসুমে বাঁধে ফাটলের ঘটনায় তাঁরা আতঙ্কিত। একই অংশে চলমান সংস্কার কাজ বন্ধ থাকায় এমন অবস্থার তৈরি হয়েছে বলেও দাবি তাঁদের।
দুর্গাবাটি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নীলকান্ত রপ্তান বলেন, গতকাল ভাটার সময় বাঁধে ফাটল দেখা দেয়। পাশের খোলপেটুয়া নদীর একই অংশের চর আগে থেকে দেবে থাকায় এমন অবস্থা তৈরি হয়েছে।
সাবেক এই ইউপি সদস্য আরও বলেন, আট মাসের মধ্যে দুইবার একই অংশে বাঁধে ফাটল দেখা দিয়েছে। বারবার ফাটলে যেকোনো মুহূর্তে ওই অংশ নদীতে বিলীনের শঙ্কায় পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো. আজিজুর রহমান বলেন, ‘ফাটল দেখা দেওয়া অংশে কয়েক মাস আগে কাজ শুরু হয়। তবে কিছুদিন কাজ করার পর বস্তা প্লেসিং না করে ঠিকাদারের লোকজন কাজ ছেড়ে যাওয়ায় এ ফাটলের হয়েছে। সংলগ্ন অংশ নদীতে বিলীন হলে শত শত চিংড়ি মাছের ঘেরসহ মিষ্টি পানির পুকুর ভেসে যাওয়া শঙ্কায় রয়েছি।’
পাউবোর সাব ডিভিশন ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন আজকের পত্রিকা বলেন, ফাটল অংশ পরিদর্শন করে ভেতর দিয়ে রিং বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে সরঞ্জাম পৌঁছে যাওয়ার পর ভেতর দিয়ে প্রায় আড়াই শ মিটার জায়গাজুড়ে রিং বাঁধ করা হবে।

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের নতুন চর খাড়াকান্দি এলাকায় সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ও বাধা দেওয়ায় ফলবরু নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের হাতে আটক সিরাজুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে পাচারের সময় ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করে এসব
৮ মিনিট আগে
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত মেয়ে হাফিজা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্যরেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পান তিনি। এ সময় দুই দেশের স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়...
১১ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
২৩ মিনিট আগে