সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্ত থেকে ছয় বাংলাদেশি জেলেকে ভারতীয় জলদস্যুরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে সীমান্তবর্তী মারডাঙ্গা ও হরিণটানা খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।
অপহরণের শিকার দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন রাশিদুল ইসলাম (৩৫) ও আতাউর রহমান (৩২)। রাশিদুল শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মান্নান বরকন্দাজের ছেলে। আর আতাউর টেংরাখালী গ্রামের শামসুর রহমানের ছেলে।
শ্যামনগরের টেংরাখালী গ্রামের নুরুল হক জানান, দুদিন আগে বন বিভাগের পাস (অনুমতিপত্র) নিয়ে তাঁরা তিনজন সুন্দরবনে যান। বুধবার বেলা ১১টার দিকে ভারতীয় বড় একটি বোট নিয়ে এসে জলদস্যুরা তাঁদের অপহরণের চেষ্টা চালায়। এ সময় তাঁরা তিনজন নৌকা ছেড়ে বনের মধ্যে পালিয়ে গেলে দস্যুরা নৌকা নিয়ে চলে যায়।
তবে একই গ্রামের ওয়েজকুরুনি জানান, তাঁরা অন্য জেলেদের সঙ্গে মারঢাঙ্গা খালে মাছ ধরছিলেন। এ সময় ৯ সদস্যের জলদস্যু দলটি সেখানে পৌঁছে দুই নৌকা থেকে ছয়জনকে উঠিয়ে নিয়ে যায়। দস্যুদের হাত থেকে বাঁচতে অপর তিনটি নৌকায় অবস্থানরত জেলেরা বনের মধ্যে উঠে যান।
শ্যামনগরের কালিঞ্চি গ্রামের মোশারফ হোসেন বুধবার বিকেলে জানান, তাঁর পাশের নৌকা থেকে দুই জেলেকে তুলে নিয়ে যাওয়ার পরে তিনি বাড়িতে আসার জন্য রওনা হয়েছেন। জলদস্যু দলটি নিজেদের কাজল-মুন্না বাহিনীর সদস্য বলে পরিচয় দিচ্ছে বলে জানান মোশাররফ।
মোশারফের দাবি, এসব জলদস্যু ভারতীয়। সম্প্রতি গ্রেপ্তার হওয়া তাদের তিন সহযোগী মুক্তিপণের টাকা ভারতে পাঠিয়েছে।
শ্যামনগরের রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, মুক্তিপণের জন্য ছয় জেলেকে অপহরণের খবর পেয়ে তাঁরা শতাধিক গ্রামবাসী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু বিজিবির অনুমতি মেলেনি, তাই তাঁরা যেতে পারেননি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লোকমুখে তাঁরাও শুনেছেন, ভারতীয় জলদস্যুরা ৬ জেলেকে অপহরণ করেছে।

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আল্টিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।
২৭ মিনিট আগে
পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে
৩২ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
৩৬ মিনিট আগে