
কাউন্সিলরদের অনাস্থা, রাষ্ট্রবিরোধী কাজে অংশ নেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
তাজকিন আহমেদ চিশতি পরপর দুবার ধানের শিষ প্রতীক নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি পৌর বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে চিঠিটি ইস্যু হয়েছে বলে জানতে পেরেছি। অফিশিয়ালি চিঠি হয়তো রোববার পাব।’ চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাজকিন আহমেদ চিশতি বেশ কয়েকটি নাশকতা মামলার আসামি এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ছাড়া মেয়র থাকাকালীন তিনি নিজে পৌরসভার ঠিকাদারি কাজ করেছেন।
সবশেষ পৌরসভার ১২ জন কাউন্সিলর তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছেন। তাঁদের অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় পৌরসভা আইন ২০০৯ সালের ৩৮ ধারার ১২ উপধারা অনুযায়ী ২৩ নভেম্বর থেকে মেয়রের পদ শূন্য ঘোষণা করা হলো। চিঠিতে শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের বিপরীতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
চীনের বিনিয়োগে সিলেটে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ এগিয়ে যাচ্ছে। সম্ভাব্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই শেষে বিনিয়োগকারীরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
১৫ মিনিট আগে
গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় প্রতিবেশী কিশোর (১৫) শিশুটিকে ফুসলিয়ে পার্শ্ববর্তী বন্ধ থাকা একটি মাদ্রাসায় নিয়ে যায়...
২৪ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে