সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার তালা উপজেলায় মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল ৭টায়, সাড়ে ৭ টায়,৮টায়, সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলি করনে। তারা জানিয়েছেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। এবার তারা সবার সঙ্গে সুন্দর মতো ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত।
সকাল সাতটায় তালা থানা জামে মসজিদে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঈদের জামাতে নামাজ আদায় করেন। তিনি দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সকলে মিলে ঈদুল আযহার শিক্ষা এবং তাৎপর্য হৃদয়ে ধারণ এবং প্রতিপালনের মধ্য দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার প্রত্যয় জ্ঞাপন করেন।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মফিদুল ইসলাম লিটু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেনসহ জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় মতবিনিময় করেছেন।
তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেন বলেন, ঈদের নামাজ আদায় করতে পারাটাই সব থেকে আনন্দের। আর মোনাজাতে সবার জন্য দোয়া করেছি।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৫ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৬ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৭ ঘণ্টা আগে