লালমনিরহাটে সুপারি চুরির অপবাদে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে আসিফ (৮) ও শরিফুল (৯) নামে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে সাগর নামে এক স্ট্যাম্প বিক্রেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকড়াবাড়ির খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। আহত দুই শিশুকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিত শিশু আসিফ ওই এলাকার মোশারফ হোসেন ও শরিফুল একই এলাকার আমিনুর ইসলামের ছেলে। তারা দুজনেই হারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। অভিযুক্ত সাগর ভ্যান্ডার ওই এলাকার মৃত-আইয়ুব আলী ভেন্ডারের ছেলে।
অভিযোগে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশু আসিফ ও শরিফুল ওকড়াবাড়ি বাজারসংলগ্ন এলাকায় খেলছিল। এ সময় ওই এলাকার স্ট্যাম্প বিক্রেতা সাগর সুকৌশলে শিশু আসিফ ও শরিফুলকে ডেকে নিয়ে একটি ভুট্টা খেতের ভেতরে নিয়ে যায়। সেখানে তাদের দুজনকে পাশবিক নির্যাতন করা হয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সাগর দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে মুখ স্কচটেপে লাগিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। শিশুরা অজ্ঞান হয়ে পড়লে বাড়ি থেকে সাগর সটকে পড়েন।
পরে স্থানীয়রা শুক্রবার রাতে আহত দুই শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত শিশু আসিফের মা আছমা বেগম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালের বেডে শিশু আসিফ সাংবাদিকদের বলে, ‘হাত-পা ও মুখ বেঁধে আমাদের দুই দফায় লাঠি দিয়ে মারপিট করেছে সাগর ভ্যান্ডার। আমাদের গলায় ছুরি ধরে সুপারি চুরির কথা স্বীকার করিয়েছে। কিন্তু আমরা তো চুরি করি নাই। আমরা চুরির কোনো কিছুই জানি না। আমরা এর বিচার চাই।’
আসিফের মা আছমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘এই লম্পট সাগর মানুষ নয়। তাঁকে পশু বললেও ভুল হবে। সে একটা পশুর চেয়েও নিকৃষ্ট। মাদক সেবন করে আমার সন্তানকে অমানুষিক নির্যাতন করেছে।’
এ বিষয়ে জানতে ভ্যান্ডর সাগরের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় জানতে পেরে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে