
কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নের প্রত্যাশায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে নিজে এ তথ্য নিশ্চিত করেছেন মো. জাফর আলী।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে ঢাকায় রয়েছেন জানিয়ে জাফর আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় সোমবার দুপুর ১২টার দিকে মন্ত্রণালয়ে গিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আশা করি দলীয় সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়ন দেবেন।’
জেলা আওয়ামী লীগের এই প্রবীণ নেতা আরও বলেন, ‘জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার পাশাপাশি দলকে আরও শক্তিশালী করতে কুড়িগ্রাম সদর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন। আশা করছি প্রধানমন্ত্রী সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দেবেন।’
দলীয় সূত্রে জানা গেছে, মো. জাফর আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং একুশে পদকপ্রাপ্ত আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্রাহাম লিংকনসহ কুড়িগ্রাম-২ আসন থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন দলীয় মনোনয়নপত্র কিনেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে