Ajker Patrika

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ফিরলেন না লিমন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  
বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ফিরলেন না লিমন
লিমন মিয়া। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন লিমন মিয়া (২৫) নামের এক যুবক। রোববার (৩ মে) দুপুরে উপজেলার মাদারপুর গ্রামের আখিরা নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, লিমনের বাবা গোফফার আলী সাঁতার না জেনেও নদী পার হয়ে ওপারের জমি থেকে পাকা ধান আনতে যান। মাঝনদীতে পৌঁছালে স্রোতের ঘূর্ণিতে পড়ে তিনি ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। বাবার আর্তনাদ শুনে তীরে থাকা লিমন নদীতে ঝাঁপ দেন। সাঁতারে খুব দক্ষ না হওয়া সত্ত্বেও বাবাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালান তিনি। কিন্তু স্রোতের তীব্রতায় বাবার কাছে পৌঁছানোর আগেই নিজেই ডুবে যান।

পরে স্থানীয়রা উদ্ধার করে লিমনকে তীরে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাতে চিকিৎসক তাঁর মৃত্যু ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, লিমন মিয়ার সম্প্রতি বিয়ে হয়েছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইন অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভর্সিটিতে যুক্ত করা হবে

মধ্যপ্রাচ্যে বিপুল অস্ত্র বিক্রির তোড়জোড় ট্রাম্পের, অন্যদিকে অবরোধ ভেঙে ইরান-ইরাক-সিরিয়া অক্ষের উত্থান

টিকা বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার, এরপরই দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব

বুড়ো বয়সে আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি: অঞ্জন দত্ত

ইরান যুদ্ধে কারা হারল, জিত কাদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত