Ajker Patrika

নীলফামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
প্রতীকী ছবি

নীলফামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের শালহাটি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন—জেলার সদর উপজেলার পূর্বসুটিপাড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে মিলন ইসলাম (১৮) ও নীলফামারী শহরের সরকারপাড়ার আব্দুল আজিজের স্ত্রী লতা বানু (২৫)। ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে উভয় দিক থেকে আসা দ্রুতগামী দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পথে মিলন ইসলাম মৃত্যু হয়। পরবর্তীতে বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রংপুরে হাসপাতালে নেওয়ার পথে লতা বানু মারা যান।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত