
রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া তথ্য নিয়ে নানা প্রশ্নের মধ্যে দায়িত্ব নিয়েছেন নতুন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। দায়িত্ব নেওয়ার পর আজ শুক্রবার দুপুরে হত্যাকাণ্ডের ঘটনাস্থল (নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেছেন, তদন্ত একটি চলমান প্রক্রিয়া। নানা প্রশ্নের পেশাদারভাবে জবাব খুঁজে মামলাটি সঠিক পর্যায়ে নিয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
এর আগে চার খুনের ঘটনায় পুলিশের বিভিন্ন সময়ের বক্তব্যে হত্যার সময়, স্থান, কারণসহ কয়েকটি বিষয়ে তথ্যের ভিন্নতা দেখা যায়। এসব নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়।
লাশ উদ্ধারের ছয় দিন পর ২৭ আগস্ট রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে শেষ কর্মদিবসে তৎকালীন কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনেও তাঁর দেওয়া তথ্য নিয়ে আলোচনা-সমালোচনা হয়। সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি সেগুলোর জবাব না দিয়ে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন।
২৭ আগস্টই রংপুর মহানগর পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে বিদায় নিয়ে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দেন মোহাম্মদ আবদুল মাবুদ। এর আগে ১২ আগস্ট তাঁকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। আর নতুন কমিশনার হিসেবে ২৫ আগস্ট পদায়ন পাওয়া মু. মাহবুবুর রশীদ ২৭ আগস্ট দায়িত্ব নেন।
দায়িত্ব নেওয়ার পর আজ দুপুরে নতুন কমিশনার মু. মাহবুবুর রশীদ নগরের মাছুয়াপাড়া এলাকায় চার খুনের ঘটনাস্থলে যান। তিনি ক্রাইম সিন পরিদর্শন করেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত তো আসলে একটা চলমান প্রক্রিয়া। এটা তদন্তের ধারাবাহিকতা, অনেক প্রশ্ন আসবে। সে প্রশ্নগুলোর পেশাদারত্বের সঙ্গে আসলে জবাব খোঁজাটাই আমাদের দায়িত্ব। আমরা সেই কাজগুলো করছি।’
রংপুরের নতুন কমিশনার আরও বলেন, ‘মামলা একটা চাঞ্চল্যকর ঘটনা। এই মামলা নিয়ে সারা দেশে নানা রকম কথাবার্তা হচ্ছে। প্রতিটা কথাবার্তা সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে সেগুলোর যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হবে। যাতে একটা সুবিচার হয়, আমরা সে চেষ্টাটাই করছি। আলামত আসলে ধুয়ে ফেলার কিছু নাই। সেটাকে সংরক্ষণ করা আছে।’
মু. মাহবুবুর রশীদ বলেন, ‘ইতিপূর্বে মামলার যে অগ্রগতি, সেটা আপনাদের টাইম-টু-টাইম পূর্ববর্তী কমিশনার মহোদয় ব্রিফ করেছেন। আমি সেই জায়গাটায় আপাতত থাকতে চাই। এরপর যদি নতুন কোনো ক্লু আসে, আমরাও তদন্ত করব। আসলে কাজটা পুলিশেরই। আর আপনাদের কাছ থেকে আমাদের সহযোগিতা প্রয়োজন।’
চার খুনের ঘটনাকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে নতুন কমিশনার বলেন, ‘মাদক আসলে শুধু রংপুরের সমস্যা না, এটা পুরো বাংলাদেশ সোসাইটির প্রবলেম এই মুহূর্তে। মাদকের বিষয়ে আমি আজকে এসেই সকালে আমার অফিসারদের সঙ্গে বসেছি, কথা বলেছি। আমি একটু ধারণা নেওয়ার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিষয়ে আমার একটাই বক্তব্য থাকবে, আগামী এক সপ্তাহে আপনারা ভিজিবল কিছু পরিবর্তন লক্ষ করবেন রংপুর শহরে।’
রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মু. মাহবুবুর রশীদ বলেন, ‘রংপুর একটা শান্তিপূর্ণ শহর। বর্তমানে সোশ্যাল মিডিয়াসহ আপনাদের বক্তব্যে যেসব তথ্য আসতেছে, বাস্তবিক অর্থে এই ঘটনাগুলো ঘটছে। তো, আমি এটাই বলব যে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা রংপুরকে একটা শান্তি, নিরাপদ শহর হিসেবে গড়ে তুলব।’
উল্লেখ্য, ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় একই এলাকার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামগুলোর সড়কে ঢুকতেই কান্নার রোল পড়ে যায় চারদিকে। লাশবাহী অ্যাম্বুলেন্স দেখে আর্তনাদে ভেঙে পড়েন স্বজনরা। কেউ দুই হাত তুলে সন্তানের বেহেশত কামনা করছিলেন, কেউ আবার শেষবারের মতো সন্তানের নাম ধরে ডাকছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলেও শেষ দেখাটা যে এমন হবে, তা মেনে নিতে পারছিলে
১০ মিনিট আগে
মাগুরায় সরকারি নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে ডিএপি সার কিনে চড়া মূল্যে বিক্রির প্রস্তুতির সময় ৮০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
৩৩ মিনিট আগে
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিরোধী দল আন্দোলনে থাকলে দেশ ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
৩৯ মিনিট আগে