
ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক কারবারি—এমন নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা ২০টি মামলার আসামি মুসা (২৮) পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাসা থেকে জেলার গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগেও সাতবার গ্রেপ্তার করা হয় তাঁকে।
মুসা দিনাজপুর সদর উপজেলার বড়ইল (চেহেলগাজী মাজারসংলগ্ন) এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এসপি মো. মারুফাত হোসাইন। তিনি বলেন, দিনাজপুর শহরের কলেজ মোড় হতে বাঁশের হাট এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাতির মতো অপকর্ম পরিচালনা করতেন মুসা। এই এলাকায় তাঁর কিছু অনুসারীও এসব কাজে জড়িত রয়েছে। মুসা ও তাঁর দল বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ছিনতাই করতেন। সম্প্রতি আসন্ন ঈদকে কেন্দ্র করে মুসা ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গতকাল রাত সাড়ে ৩টায় গ্রেপ্তার করা হয়। তাঁকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে, একই সঙ্গে রিমান্ডের আবেদন করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে