
রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে অর্ধশতাধিক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির প্রার্থী বিপুল ব্যবধানের এগিয়ে আছেন।
রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু পূর্ব কুকরুল এলাকায় বিজিবির টহল গাড়িতে আগুন দিয়েছেন পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু সরকারি প্রথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ ওয়ার্ডের ট্রাক্টর মার্কার কাউন্সিল প্রার্থী রফিকুল ইসলাম রফিক আমাশু কেন্দ্রটিতে জয় লাভ করেন। এতে পরাজিত মিষ্টি কুমড়া প্রতীকে কাউন্সিল প্রার্থী একরামুলের সমর্থকেরা উত্তেজিত হয়ে বিজিবি টহল গাড়ি ভাঙচুর করে আগুন দেয়। ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে গাড়ির আগুন নিভাতে সক্ষম হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন আবু মারুফ হোসেন উপ পুলিশ কমিশনার মেট্রোপলিটন ও বিজিবির সহকারি পরিচালক ওমর খুসরু।
উপ পুলিশ কমিশনার মেট্রোপলিটন আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের তদন্ত চলছে। এই ঘটনাটির সঙ্গে যারা জড়িত তাদের খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে।’
এরপর একরামুলের সমর্থকেরা শিল্পকলা একাডেমির দিকে যায়। এখনো তারা একাডেমি ঘিরে রেখেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
১৩৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৮১ হাজার ৭৪৮ ভোট। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৯৪ ভোট।
এ ছাড়া, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পেয়েছেন ২৮ হাজার ৩১২ ভোট, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪০ ভোট।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে