
মোটরসাইকেলে করে মেয়েকে শ্বশুরবাড়ি রাখতে যাচ্ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক সদস্য। পথিমধ্যে ট্রাকের চাপায় নিহত হয়েছেন তিনি। মেয়ে সুস্থ আছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সোনামুখী বাজার এলাকায়।
নিহত ব্যক্তি হলেন বজলুর রশিদ (৫৫)। তিনি ঘোড়াঘাটে উপজেলার বুলাকীপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
সড়ক দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বিকেল ৪টার দিকে মেয়ে তৃষা মনিকে তাঁর শ্বশুরবাড়ি জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় রাখতে যাচ্ছিলেন মোটরসাইকেলে করে বজলুর রশিদ। সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। বজলুর রশিদের মাথা থেঁতলে গেছে। মোটরসাইকেলের পেছনে বসা তাঁর মেয়ে পড়ে গেলেও সুস্থ আছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, মেয়েকে নিয়ে সড়কের সোনামুখী বাজার থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন নিহত বজলুর রশীদ। একই সময় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।
ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার পরপরেই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এই ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করা হবে। পরিবারের কাছে মরদেহ দেওয়া হয়েছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে