দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও দলটির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তাঁর রংপুর-১ আসনে এবার প্রার্থী করা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে।
জাতীয় পার্টির প্রার্থীর তালিকা প্রকাশের পরপরই রংপুর-১ আসনের বিভিন্ন জায়গায় আসিফ সমর্থকদের উল্লাস, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে দেখা গেছে। পাশাপাশি রাঙ্গা সমর্থকদের মধ্যে হতাশা দেখা যায়। এ পরিস্থিতিতে সাধারণ মানুষও বেশ কৌতূহলী হয়ে উঠেছে।
গতকাল সোমবার চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। ওই তালিকায় নাম না থাকা মসিউর রহমান রাঙ্গা সংবাদমাধ্যমকে বলেন, ‘জাতীয় পার্টি এখন পরগাছা দলে রূপান্তরিত হয়ে গেছে। আওয়ামী লীগের ওপর ভর করে আর কত দিন? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করব।’
উল্লেখ্য, জাতীয় পার্টিতে দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং চেয়ারম্যান জি এম কাদেরের দ্বন্দ্বের রেশ ধরে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে