Ajker Patrika

পীরগাছার আওয়ামী লীগ নেতা আব্দুছ সবুর গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি 
পীরগাছার আওয়ামী লীগ নেতা আব্দুছ সবুর গ্রেপ্তার
আব্দুছ সবুর আকন্দ। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুছ সবুর আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুছ সবুর আকন্দ উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুরা এলাকার মৃত মশির উদ্দিন আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান আব্দুছ সবুর আকন্দ। গতকাল রাত অনুমানিক সাড়ে ১১টার দিকে ছাওলা ইউনিয়নের পাওটানা হাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পীরগাছা থানার পুলিশ।

পীরগাছা থানার (ওসি) নুরে আলম সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পীরগাছা থানায় গত ৭ এপ্রিল দায়ের করা মামলায় আব্দুছ সবুর আকন্দকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত